Posts

খুলে যাচ্ছে ব্রিটিশ ভিসা

Image
*** দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও চালু হচ্ছে ব্রিটিশ ভিসা । আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র গুলো খোলা হবে। ** করোনা ভাইরাস মহামারীর কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। *** আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বুধবার জানায় , আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যারা ইতিপূর্বে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েনমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন। আর যারা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও ভিসা আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েনমেন্ট নেননি তারা গতকাল বুধবার থেকে অ্যাপয়েনমেন্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন। *** ভিএফএস গ্লোবাল জানায় , গ্রাহকদের সুরক্ষাই তাদের অগ্রাধিকার। এ কারণে গ্রাহকদের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা , মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হতে পারে। বি...

শিখে নিন…..হৃদরোগ থেকে পরিত্রান পাওয়ার সবচেয়ে সহজ ও কার্যকারী উপায়!!!!

Image
শিখে নিন…..হৃদরোগ থেকে পরিত্রান পাওয়ার সবচেয়ে সহজ ও কার্যকারী উপায়!!! LinK : The Most Powerful Mix For Cleaning Any Heart Blockages  

সুরমা গেইট থেকে চোরাচালানসহ গ্রেফতার ১

Image
সিলেট শহরতলীর সুরমা গেইট থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় কসমেটিক্স পণ্যের চোরা চালানসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।   মঙ্গলবার (০৭ জুলাই) রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার এএসপি কামরুজ্জামান’র নেতৃত্বে অভিযান চালিয়ে শাহপরাণ থানাধীন (রহ.) থানাধীন সুরমা গেইট চোরাই পণ্য জব্দ ও কারবারিকে গ্রেফতার করা হয়।   ** চোরাকারবারি সালেহ আহমদ (২২) জৈন্তারপুর থানাধীন দলইপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সিলেটসহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে।   *** বুধবার রাতে র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান জানান, জব্দ হওয়া চোরাই মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।   *** উদ্ধারকৃত চোরাই পণ্যসহ গ্রেফতারকৃত চোরা কারবারিকে বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে যোগ হলো নতুন অ্যানিমেটেড ফিচার

Image
**  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হলো আরও একটি নতুন ফিচার। এবার ফেসবুক নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য অ্যানিমেটেড ছবি তৈরির নতুন ফিচার ‘অ্যাভাটার’। চাইলে নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। পাশের দেশ ভারতে এ ফিচারটি ইতোমধ্যেই চালু হয়েছে। শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি অবমুক্ত হবে। ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেস স্টিকার তৈরি করে তা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। যেভাবে অ্যাভাটার ব্যবহার করবেন *** স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলে যে কোনো কমেন্ট বক্সে গিয়ে ইমোজি বাটনে ক্লিক করতে হবে। *** কমেন্ট বক্স থেকে Create Your Avatars এ ক্লিক করতে হবে। *** এবার অ্যাভাটার ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অ্যাভাটার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নিতে পারবেন। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেয়া যাবে। ...

চীনের কোনো উচ্চ ঝুঁকি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Image
করোনার ভয়াবহতা মধ্যে চীনের উত্তরাঞ্চলে হঠাৎ করে দেখা দিয়েছে বিউবনিক প্লেগের সংক্রমণ। গত শনিবার (৪ জুলাই) চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ান্নুর শহরের একটি হাসপাতালে বিউবনিক প্লেগ রোগী শনাক্তের পরের দিনই জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। তবে প্লেগে এই মুহূর্তে উচ্চ ঝুঁকি নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেখানে অসুখটিকে ‘ভালোভাবে নিয়ন্ত্রণ’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা। গত নভেম্বর সেখানে এই রোগে আক্রান্ত চারজনকে পাওয়া গিয়েছিল, যাদের দুজনের মারাত্মক নিউমোনিয়া হয়েছিল। মঙ্গলবার (৭ জুলাই)জেনেভায় জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, ‘আমরা চীনের এই সংক্রমণ পর্যবেক্ষণ করছি। চীনা ও মঙ্গোলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টির দিকে আমরা খুব কাছ থেকে নজর রাখছি। চীনে আক্রান্তের সংখ্যা আমরা দেখছি, এটা ভালোভাবে নিয়ন্ত্রণ হয়েছে।’ বুবোনিক প্লেগ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বললেন এই কর্মকর্তা, ‘বুবোনিক প্লেগ আমাদের সঙ্গে আছে এবং সবসময় থাকবে, শতবর্ষ ধরে। এই মুহূর্তে আমরা একে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচ...

NID card Date -

Image
আগামী ১৯/০৫/২০১৮ইং তারিখ হইতে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সকল ভোটারদের র্স্মাট কার্ড বিতরণ করা শুরু হবে স্থানীয় হযরত শাহপরান (রহ:) উচ্চ বিদ্যালয়ে। ১। প্রত্যক ভোটারের দুই হাতের দশ আঙ্গুলের ছাপ  এবং দুই  চোখের আইরশ ইমেজ প্রদান      করতে হবে। ২। বর্তমান জাতীয় পরিচয়পত্র  (ভোটার আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ৩। নিদিষ্ট তারিখ ও সময় অনুযায়ী সংশিস্নষ্ট ব্যক্তিকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ৪। একজনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্যজন নিতে পারবেন না। ৫। যারা এখনো পরিচয়পত্র পাননি সেই সকল ভোটারদেরকে নিবন্ধন সিস্নপ ( ছবি তুলার পর যে      রিসিট দেওয়া হয়েছিল) সঙ্গে নিয়ে আসতে হবে। ৬। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সোনালী ব্যাংকে ৩৪৫/- টাকা জমা দিয়ে চালান/সোনালী     সেবার স্লিপ কপিসহ সঙ্গে  নিয়ে আসতে হবে।  ¬¬ *** যারা ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন (২০১৫ সাল পর্যন্ত) কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে মূল ভোটার নিবন্ধন স্লিপ সাথে নিয়ে আসতে হবে। যদি কোন ভোটার মূল নিবন্ধন স্লিপ হারিয়ে ফেলেন তাহলে ফরম নম্বর অথবা ভোটার নম্বর সংগ্রহ পূর...

রূপচর্চায় অনন্য ডিম

Image
নিজেকে সুন্দর করে তুলতে মানুষ কত কিছুই না করে! হরেক রকম ক্ষতিকর ক্যামিকালযুক্ত প্রসাধন ব্যবহার করতেও পিছপা হয় না। অথচ প্রকৃতিতেই রয়েছে এমন অনেক উপাদান যা শ্রীবৃদ্ধিতে অতুলনীয় অবদান রাখতে সক্ষম! ডিম এমনই একটি উপাদান। পুষ্টিকর খাদ্য হিসেবে ডিমের তুলনা নেই। শরীরের উপকারের পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও ডিম যথেষ্ট ভূমিকা রাখে। ডিমের নানা পুষ্টিগুণ আপনাকে ভেতর থেকে করে তোলে স্বাস্থ্যসমৃদ্ধ, সুন্দর! রূপচর্চায় অনন্য ডিম শুধু খাবারের মাধ্যমে নয় বাহ্যিকভাবেও ডিম রূপচর্চার উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। যেমন – ত্বকের অতিরিক্ত তেল কমাতে : ডিমের সাদা অংশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে করে তোলে কোমল ও মসৃণ। একটি ডিমের পুরো সাদা অংশ ভালো করে ফেটে নিন। এতে আধা চা চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখসহ গলা ও হাতে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। আপনার ত্বক হয়ে উঠবে তেলমুক্ত ও মসৃণ। স্ক্রাবার হিসেবে : ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ চা চামচ চালের গুঁড়া ও ২ চা চামচ দানাদার চিনি মেশান। মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগিয়ে ১০-১৫ মিনিট মাসাজ করুন। এরপর...

যেভাবে নষ্ট ডিম সহজেই চিনবেন

Image
সকালের নাস্তা, কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে ডিমের কোন জুড়ি নেই। তাই কেনার আগেই যাচাই করে নেয়া জরুরি ডিম নষ্ট কি না, কেননা একটা নষ্ট ডিম আপনার পুরো রান্নার আয়োজনকেই বরবাদ করে দিতে যথেষ্ট। আর শুধু কেনার আগেই নয় ফ্রিজে রাখা ডিমও কিন্তু নষ্ট হয়ে গেলো কি না তাও দেখা নেয়া জরুরি। সাধারণত আমরা ডিম কিনে এনে ফ্রিজে অনেকদিন ধরে রেখে দেই। তাই এসব ডিমের মধ্যে দু-একটা নষ্ট হতেই পারে। তাই যে কোনো ঝামেলা থেকে মুক্ত থাকতে আসুন জেনে নেই ডিম ভালো না নষ্ট তা চেনার উপায়- ঠাণ্ডা পানিতে ডিমগুলো ছাড়লে ভালো ডিম কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। কিন্তু নষ্ট ডিমগুলো ভেসে উঠবে। আর নষ্ট ডিম অনেক সময় ধীরে ধীরে ডুবে। তবে সেটি তখন পানির মধ্যে ফেনা তৈরি করে। আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখা যায় তাহলে বুঝবেন ওই ডিমে পচন শুরু হয়েছে। ডিমটিকে একটি সমান প্লেটের উপর ফাটানোর পর যদি দেখা যায় কুসুমটি একই জায়গায় রয়েছে। তাহলে ডিমটি ভাল রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট। সেদ্ধ ডিমের ক্ষেত্রে ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়া...

হতাশা দূর করে আঙ্গুর

Image
আঙ্গুর আমাদের অতি পরিচিত একটি সুস্বাদু ফল। এ ফল পছন্দ করেন না এমন মানুষ বোধহয় তেমন একটা পাওয়া যাবে না। এ ফলের নানা খাদ্য ও ভেষজগুণ আছে। চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা আঙ্গুরে নানা খাদ্যগুণ ও ভেষজগুণের সন্ধান পেয়েছেন। তারা আঙ্গুরকে একদিকে খাদ্য হিসেবে ব্যবহার করছেন অন্যদিকে ভেষজ শিল্পেও ব্যবহার করছেন। পৃথিবীর প্রায় সব দেশে যে ফল পাওয়া যায় তার অন্যতম আঙ্গুর। এ ফলের সুমিষ্ট স্বাদ অনেককেই ফলটির গুণগ্রাহী করে তুলেছে। কালো, সবুজ ও লাল এই তিন রঙের আঙ্গুর সাধারণভাবে দেখতে পাওয়া যায়। আঙ্গুরের প্রায় ৭৯ শতাংশই পানি। এ ছাড়া, এতে ফ্রুকটোজ এবং খনিজ উপাদানসহ দেহের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান আছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উইনকোনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আঙ্গুরে এক ধরনের লোহিত উপাদানের সন্ধান পেয়েছেন। ‘রেজভারেট্রল’ নামের এই রাসায়নিক উপাদান হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কম ক্যালোরিযুক্ত এ লোহিত উপাদান আয়ু বাড়ায় এবং বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে কমিয়ে দেয়। এ ছাড়া, ভিটামিন এ, বি, সি ছাড়াও আঙ্গুরে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ, আয়োডিন এবং...

প্রার্থনা সুস্থ রাখে শরীর

Image
জীবন মানে কখনও সুখের নরম স্পর্শ পাওয়া, আবার কখনও দুঃখের জোয়ারে ভেসে যাওয়া। এই নিয়েই তো আমাদের রোজের জীবন।কিন্তু এসবের মাঝেও আমরা শান্ত থাকি, আনন্দে থাকি, কারণ এক অদৃশ্য শক্তি আমাদের মনের জোরকে বাড়িয়ে চলে, যে শক্তির নাম কারও কাছে আল্লাহ্‌, কারো কাছে ভগবান। একাধিক গবেষণায় দেখা গেছে প্রার্থনা করার সময় আমাদের মস্তিষ্ক এবং শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে থাকে যে ধীরে ধীরে ব্রেন এবং দেহের শক্তি বাড়তে শুরু করে।বেশ কিছু বছর আগে ক্লিনিকাল ফিজিওলজির বিখ্যাত প্রফেসর ডাঃ লিসা মিলার একটি গবেষণা চলাকালীন লক্ষ করেছিলেন। এক যোগে সৃষ্টিকর্তার কাছে নিয়মিত প্রর্থনা করলে ব্রেনের ভেতর থাকা কর্টিসেস শক্তিশালী হতে থাকে।ফলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে থাকে। এখানেই শেষ নয়, প্রার্থনা করলে আরও অনেক ফল পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক- ১। মানসিক চাপ দূর করেঃ  আমাদের সবারই জানা আছে যে, মানসিক চাপ বা স্ট্রেস হল অনেকটা বিষের মতো, যা ধীরে ধীরে আমেদের শেষ করে দেয়। সেই সঙ্গে ডেকে আনে হাজারো জটিল রোগকে। এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় নেই। প্রমাণ...

ডায়রিয়া হলে কি ওষুধ খাবেন?

Image
ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে আমরা অনেকে চিন্তায় পড়ে যাই। অনেকে আবার ডাক্তারের পরামর্শ না নিয়ে পায়খানা ঠেকাতে ফার্মেসি থেকে অযাচিত ওষুধ খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এটি মোটেই ঠিক নয়। চিকিৎসকরা মনে করেন ডায়রিয়া হলে যে পানি ও লবণ শরীর থেকে বেরিয়ে যায়, সেটা খাওয়ার স্যালাইন দিয়ে পূরণ করলেই চলবে। বেশির ভাগ ডায়রিয়া নিজে থেকেই সেরে যায়। ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। সাধারণ ডায়রিয়ায় কোনো ওষুধ না খেয়ে বিশ্রাম নিন, বারবার খাওয়ার স্যালাইন বা ডাবের পানি পান করুন, বেশি করে তরল খান। ডায়রিয়া হলে শুধুমাত্র খাবার স্যালাইন খেলেই হবে। খাবার স্যালাইন কিনে খাওয়া যেতে পারে। আর না হয় ঘরে হাফ লিটার পানির মধ্যে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ দিয়ে স্যালাইন বানিয়ে নিন। অ্যান্টিমটিলিটি ওষুধ খেলে অন্ত্রের চলন কমে যায়, ফলে বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা কমে। কিন্তু এটি ডায়রিয়া সারাতে সাহায্য করে -এমন কোনো প্রমাণ নেই। বাজারে ডায়রিয়া বন্ধ করার কিছু ওষুধ প্রচলিত আছে। যেমন লপেরামাইড, কোডিন-জাতীয় ওষুধ। অনেকে আবার সিপ্রোফ্লক্সাসিন বা অ্যাজিথ্রোমাইসিন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। ফ্লাজিল বা মেট্রোনিডাজলও ...

রোজ খান ১ টি আমলকি, পান ২০ টি উপকার ?

Image
রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খান একটি করে আমলকি কিংবা আমলকির পাউডার ব্যবহার করতে পারেন রান্নায়। এই সামান্য আমলকি আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারি ৷ জেনে নিন আমলকি খাওয়ার ২০ টি উপকার ৷ ১। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। ২। এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। ৩। আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। ৪। এক গ্লাস দুধ বা জলের মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। অ্যাসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে। ৫। আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস জলে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে। ৬। প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ৭। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প...

জেনে নিই গরম পানি দিয়ে গোসলের অনেক উপকারিতা

Image
কুসুম গরম পানি আপনাকে কেবল ঠান্ডার হাত থেকেই রেহাই দেবে না, এর রয়েছে বেশকিছু উপকারিতা। এবেলার প্রতিবেদন। এবার আসুন জেনে নিই কুসুম গরম পানি দিয়ে গোসলের নানা গুণ- ১. ডায়াবেটিস রোগীতে ক্ষেত্রে গরম পানিতে গোসল রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায়। এর ফলে ওজন কমে। ২. গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রনার উপশম হয়। ৩. সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত। নিশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে। ৪.  গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তপমাত্রা বাড়ে। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের গরম পানি গোসল করা উচিত। ৫. উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানি দিয়ে গোসল উপকারী। এর ফলে স্ট্রেসমুক্ত হওয়া যায়। শরীর ফিট থাকে। ৬. বাতের ব্যথা থেকে রেহাই পেতেও গরম পানি দিয়ে গোসল করতে পারেন। ৭. ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা উচিত। এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়। ৮. নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাক...

আলু খাওয়া মানুষের জন্য খুব উপকারি. যেমন.....

Image
মূলত আলু একটি বহুবর্ষজীবী টিউবেরাস ফসল যা সোলানেসিয়া গোত্রের অন্তর্গত। আসলে এর খাওয়ার উপযোগী টিউবারের কারণেই এটির আলু নামকরণ। আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি এই আলু খেয়ে থাকি। এই আলুর পুষ্টিগুণ অনেক। আলুতে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। চলুন এবার দেখে নেওয়া যাক আলু খাওয়ার উপকারিতা। রক্তচাপ নিয়ন্ত্রণ : ব্লাড প্রেসারকে (রক্তচাপ) ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু। কারণ আলুতে আছে কুকোয়া-মাইনাস নামের এক ধরণের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে। হজমে সহায়ক: হজমের পক্ষে আলু খুব ভাল। কারণ আলুতে হাই ফাইভার থাকে। ত্বকের পক্ষে উপকারী: আলু, বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র‍্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস। ...

অর্জুনের যত উপকারিতা

Image
  কোথাও মচকে গেলে বা আঘাত লাগলে কাঁচা অর্জুনের ছাল এবং সমপরিমাণ কাঁচা রসুনের সঙ্গে বেটে পেস্ট করে ওই পেস্ট ব্যথার স্থানে পাঁচ-সাত দিন লাগালে ব্যথা-বেদনা সেরে যায়।   মুখে  মেছতার  দাগ দূর  করতে  কাঁচা অর্জুনের  ছাল পরিমাণ মতো  কাঁচা দুধের সঙ্গে বেটে তাতে সামান্য মধু মিশিয়ে নিয়মিত এক মাস মেছতায় লাগালে মেছতার দাগ দূর হয়। হৃদপিণ্ডের করোনারি আর্টারিতে  প্রতিবন্ধকতার কারণে রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দিলে ১০ গ্রাম পরিমাণ অর্জুন ছাল ছেঁচে রস করে প্রতিদিন সকাল-সন্ধ্যা খালি পেটে ১৫-২০ দিন সেবন করলে প্রতিবন্ধকতা দূর হয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়।   বুক ধড়ফড়ানিতে ৮-১০ গ্রাম কাঁচা  ছালের রস অথবা ৫ গ্রাম শুকনো ছাল ৩ কাপ গরম পানিতে ভিজিয়ে জ্বাল দিয়ে অর্ধেক হলে ছেঁকে সকালে ও সন্ধ্যায় খালি পেটে এক মাস সেবন করলে বুক ধড়ফড়ানি কমে যায়। যক্ষ্মায় অর্জুন ছালের চূর্ণ ১ চা চামচ,  বাসকপাতার রস ৪ চা চামচ একত্রে ঘি দিয়ে ভেজে তাতে মধু ২ চা চামচ মিশিয়ে সকালে ও সন্ধ্যায় খালি পেটে তিন মাস সেবনে উপকার পাবেন।   মহিলাদের ...

এই গরমে কী খাবেন

Image
প্রচণ্ড গরম। বাইরে বেশ রোদ। একটু পরপর গলা শুকিয়ে যাচ্ছে। কিছুই খেতে মন চায় না এ সময়। এমন আবহাওয়ায় দিনভর বারবার এমন খাবার বেছে নিন যাতে জলীয় অংশ বেশি। এ ধরনের খাবার আপনার পিপাসা মেটাবে, মেটাবে পানির চাহিদা। সুস্থ থাকতেও সাহায্য করবে। আসুন, জেনে নিই এ রকম কিছু খাবারের কথা: তরমুজ: তরমুজের প্রায় ৯০ শতাংশ পানি। এ ছাড়া তরমুজে সহজ শর্করা বা গ্লুকোজও আছে। তাই এই ফল সরাসরি শক্তি জোগায়। দই-চিড়া: গরমে নাশতা হিসেবে ঠান্ডা টক দই ও ভেজানো চিড়া খেয়ে স্বস্তি পাবেন। এতে আপনি শর্করা ও প্রোটিন—দুটোই পেয়ে যাবেন। দই-চিড়ার সঙ্গে মেশাতে পারেন কলা বা অন্যান্য ফলও। তাহলে পরিপূর্ণ একটি খাবার হবে। এটি সহজে হজম হয় এবং শরীর ঠান্ডা রাখে। সালাদ: দুপুরে বা বিকেলে শসা, টমেটো, ক্যাপসিকামসহ বেশ খানিকটা সালাদ খেয়ে নিন। ক্যাপসিকামের ৯২ শতাংশই পানি। তা ছাড়া এতে ভিটামিন সি এবং ভিটামিন এ আছে। শসায় পানির পরিমাণ অনেক। টমেটোতে পানি ছাড়াও ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট পাবেন, যা আপনার ক্লান্তি দূর করবে। লেটুস পাতা যোগ করলে আরও ভালো। লেটুসে ৯৬ শতাংশ পানি থাকে। ফলের রস: দাবদাহের সময় প্রচ...

জমির নামজারি জরুরি কিন্তু কেনো ।

Image
আপনি একখণ্ড জমির মালিক হলেন। দলিল-দস্তাবেজের কাজ শেষ করলেন। কিন্তু জমির নামজারি করতে গড়িমসি করছেন। নামজারি না করার কারণে আপনার জমির মালিকানা কিন্তু সম্পূর্ণ হলো না। কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম পরিবর্তন করে নেওয়া হচ্ছে মিউটেশন বা নামজারি। জমির নামজারি বাধ্যতামূলক। অন্যথায় জমির মালিকানা নিয়ে তৈরি হবে জটিলতা। মনে রাখতে হবে জমি কেনা এবং বিক্রির সময় কিন্তু নামজারি অবশ্যই থাকা চাই। নামজারি কোথায় এবং কীভাবে? সহকারী কমিশনার (ভূমি) অফিসে জমির নামজারির জন্য আবেদন করতে হয়। এ অফিস থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। এতে নির্ধারিত জায়গায় জমির বিস্তারিত বর্ণনা দিতে হবে। আবেদনে নাম, ঠিকানা, রেজিস্ট্রি ক্রয় দলিলের নম্বর ও সাল স্পষ্ট থাকতে হবে। একই সঙ্গে মূল দলিলের অনুলিপি, ভায়া দলিল, পরচা বা খতিয়ানের অনুলিপি, ভূ-উন্নয়ন কর পরিশোধের দলিল, ওয়ারিশান সনদপত্র (তিন মাসের মধ্যে ইস্যুকৃত), বণ্টননামা (প্রযোজ্য ক্ষেত্রে) কিংবা আদালতের রায় বা ডিক্রি থাকলে তা জমা দিতে হবে। আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন অথবা কোনো প্রতিনিধি নিয়োগ ক...

অনেকের আইডিতেই এই ম্যাসেজটি আসছে, জানুন এর আসল কারন…

Image
গত কয়েক দিনে অনেক ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনি যদি আপনার ফেইসবুক আইডি বন্ধ হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই ম্যাসেজটি ২৫জন ফেইসবুক ব্যবহারকারীকে ইনবক্স করতে হবে।’- স্বয়ং মার্ক জাকারবার্গের নামে রোববার সকাল হতে এমন ম্যাসেজ পেতে শুরু করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা। অনেকেই ম্যাসেজটি পেয়ে আইডি বন্ধ হওয়ার আশংকায় আবার ২৫জনকে ইনবক্স করে দিচ্ছেন। আসলে এটি ভুয়া। ফেইসবুকের ভুয়া আইডি ও পেইজ বন্ধের অভিযানের সুযোগ নিয়ে এটি ছড়ানো হচ্ছে। ফেইসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠায়নি বা পরামর্শ দেয়নি। ১৬৫ শব্দের ম্যাসেজে বলা রয়েছে, ‘বার্তাটি পাঠালে ফেইসবুক বুঝবে আপনি স্বক্রিয় বা এক্টিভ রয়েছে। বার্তাটি না পাঠালে রবিবার রাত ৮.১২ মিনিটে ফেইসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে।’ জনসংযোগ কর্মকর্তা ফারহাতুল জান্নাত জানান, রোববার দুপুরে তিনি এমন ম্যাসেজ পেয়েছেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ভুয়া।শারমিন মুন্নীও একই সময়ে এমন ম্যাসেজ পেয়েছেন। তিনি বিষয়টি বিশ্বাস করে আরও ২৫জনকে ইনবক্স করে দিয়েছেন। তবে বার্তাটিতে কোনো ক্ষতিকর বা ভাইরাসের লিংক ছিল না। প্রযুক্তি বিশ্লেষকরা এমন বার্তা ফেইসবুক বন্ধুদে...

সিএনজি ভাড়া বাড়ানোর প্রতিবাদে গণস্বাক্ষর এর কি সমাধান হবে।

Image
প্রতিবাদী মানুষের সাথে কিছু সিএনজি চালক ভাইদের সাথেও কথা হয়েছে। তারা হাসিমুখে বলেছেন দরকার হলে তারাও সাথী হবেন এর সুরাহা করার জন্য। দেখুন আমরা একি ইউনিয়নের বাসিন্দা। সবাই একে অপরকে কমবেশ চিনি। তাই একটু মনোযোগ দিয়ে পড়বেন কোন বিভ্রান্তি ছড়ানোর আগে। ধরুন আপনি কিংবা আপনার পরিচিত কেউ শিবগঞ্জে গেলো। সে জানে ভাড়া হচ্ছে ১০টাকা, এখন সিএনজি ওয়ালা ১৫ টাকা ভাড়া চাইতে সে যেন আকাশ থেকে পড়লো। দুইজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে পরে তা হাতাহাতিতে চলে গেল। আপনিই বলেন এমনটি কি হচ্ছেনা?? এমনটা হওয়াকি উচিত!! এবার আসি আরেকটা কথায়। আমাদের এলাকার বেশিরভাগ পুরাতন সিএনজি চালকই নিজের পরিবারের খরচ চালান। এই হিসাবে তাদের উপর আর্থিকভাবে অনেক দায়-দাবী তাদের পরিবারবর্গের। তাছাড়া অনেকেরই নিজস্ব গাড়ী নেই। তাই মালিক ইনকাম দিয়ে বাকী টাকা পরিবারের খরচাপাতিতেই চলে যায়। অন্যদিকে আমাদের এলাকার সবাই যে সম্ভ্রান্ত তাও না। যাদের ঐরকম সক্ষমতা আছে তারা বেশিরভাগই নিজের গাড়ী ব্যবহার করেন। কিন্তু ঠেকায় পড়ে যান যারা প্রতিদিন এই সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করেন। ধরুন, আপনি নিজে একটা ৫০০০-৬০০০টাকা বেতনের...

অটোরিক্সার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে খাদিমপাড়ায় গণস্বাক্ষর কর্মসূচি

Image
সিলেটের ।। গ্যাসের দাম তিনটাকা বৃদ্ধির অযুহাতে শাহপরাণ থেকে বন্দরের সিএনজি ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে ২০টাকা এবং শাহপরান থেকে শিবগঞ্জের ভাড়া ১০টাকা থেকে ১৫ টাকায় বৃদ্ধি করা হয়েছে। টাউনবাস না থাকায় সিলেট-তামাবিল সড়কের প্রধান বাহন সিএনজি চালিত অটোরিক্সা ও লেগুনা। ছাত্র থেকে শুরু করে পেশাজীবী পর্যন্ত সবাই ভাড়া নিয়ে দূর্ভোগে পড়লেও প্রশাসন নিরব রয়েছে। ফলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে খাদিমপাড়ায় সচেতন যুবসমাজ অনলাইন প্রতিবাদের মধ্য দিয়ে ও অফলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন। সোমবার থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।