সুরমা গেইট থেকে চোরাচালানসহ গ্রেফতার ১

সিলেট শহরতলীর সুরমা গেইট থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় কসমেটিক্স পণ্যের চোরা চালানসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।

 

মঙ্গলবার (০৭ জুলাই) রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার এএসপি কামরুজ্জামান’র নেতৃত্বে অভিযান চালিয়ে শাহপরাণ থানাধীন (রহ.) থানাধীন সুরমা গেইট চোরাই পণ্য জব্দ ও কারবারিকে গ্রেফতার করা হয়।

 

** চোরাকারবারি সালেহ আহমদ (২২) জৈন্তারপুর থানাধীন দলইপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সিলেটসহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে।

 

*** বুধবার রাতে র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান জানান, জব্দ হওয়া চোরাই মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।

 

*** উদ্ধারকৃত চোরাই পণ্যসহ গ্রেফতারকৃত চোরা কারবারিকে বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিশেষ

ক্ষমতা আইনে মামলা দায়ের করে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Comments

Popular posts from this blog

যে খাবার গুলো কখনো অনেক সময় যাবত রান্না করবেন না

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

কমলার খোসার অসাধারণ ৬টি ভিন্নধর্মী ব্যবহার ?