অটোরিক্সার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে খাদিমপাড়ায় গণস্বাক্ষর কর্মসূচি



সিলেটের ।। গ্যাসের দাম তিনটাকা বৃদ্ধির অযুহাতে শাহপরাণ থেকে বন্দরের সিএনজি ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে ২০টাকা এবং শাহপরান থেকে শিবগঞ্জের ভাড়া ১০টাকা থেকে ১৫ টাকায় বৃদ্ধি করা হয়েছে।
টাউনবাস না থাকায় সিলেট-তামাবিল সড়কের প্রধান বাহন সিএনজি চালিত অটোরিক্সা ও লেগুনা। ছাত্র থেকে শুরু করে পেশাজীবী পর্যন্ত সবাই ভাড়া নিয়ে দূর্ভোগে পড়লেও প্রশাসন নিরব রয়েছে।
ফলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে খাদিমপাড়ায় সচেতন যুবসমাজ অনলাইন প্রতিবাদের মধ্য দিয়ে ও অফলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন। সোমবার থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

Comments

Popular posts from this blog

যে খাবার গুলো কখনো অনেক সময় যাবত রান্না করবেন না

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

কমলার খোসার অসাধারণ ৬টি ভিন্নধর্মী ব্যবহার ?