নিঃশ্বাসেই ধরা পড়বে ক্যানসারের অস্তিত্ব!

মারণব্যাধি ক্যানসার নিয়ে আতঙ্কে থাকেন সবাই। কাকে, কখন, কীভাবে এই রোগটি গ্রাস করে, বলা খুব মুশকিল!
তবে, ঠিক সময়ে ধরা পড়লে অনেক সময়ে জোরদার একটা লড়াই চালানো যায় ক্যানসারের সঙ্গে। যুবরাজ সিং, লিজা রে বা মণীষা কৈরালার কথাই ভাবুন না!
এই ঠিক সময়ে ক্যানসার ধরার ব্যাপারটাতেই এবার জোর দিচ্ছে জাপান। আনতে চলেছে এমন প্রযুক্তি যা শুধু নিঃশ্বাস পরীক্ষা করেই বলে দেবে শরীরে ক্যানসারের অস্তিত্ব আছে কি না!
কী ভাবে কাজ করবে এই প্রযুক্তি?
সেটা হতে পারে স্মার্টফোন দিয়ে। অথবা, হতে পারে কোনো মেডিক্যাল ডিভাইস দিয়েও।
তবে যে ভাবেই হোক না কেন, হচ্ছে এটাই আসল কথা। ছোট্ট একটা চিপ লাগানো থাকবে সেই ডিভাইসে। তার পর যন্ত্রটা মুখের কাছে এনে নিঃশ্বাস ফেললেই জানা যাবে ফলাফল।
জাপানের বিজ্ঞানীরা আপাতত এই চিপটা তৈরি করার কাজেই ব্যস্ত রয়েছেন।
জানা যাচ্ছে, আরও বছর ছয়েক সময় লাগতে পারে এই প্রযুক্তি বাজারে আসতে।
এত দেরি কেন? কাজ তো শুরু হয়ে গিয়েছে!
আসলে, শুধু চিপটা বানালেই তো আর কাজ শেষ হয়ে যাবে না। তার সঙ্গে রয়েছে সমীক্ষা এবং পরিসংখ্যানেরও পালা। বিজ্ঞানীরা বলছেন, ডায়াবেটিস রোগীর নিঃশ্বাস হয় এক রকমের। কিডনি বা লিভারের অসুখ আছে, এমন মানুষের নিঃশ্বাস আবার অন্য রকম। সেই সব পেরিয়ে ক্যানসার আছে, এমন মানুষের নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করতে হবে। তার ভিত্তিতেই তৈরি হবে চিপটির কোডিং।
তারপরেই একমাত্র নিঃশ্বাস ফেলে পরীক্ষা করা যাবে, ক্যানসার রয়েছে কি-না!

Comments

Popular posts from this blog

যে খাবার গুলো কখনো অনেক সময় যাবত রান্না করবেন না

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

কমলার খোসার অসাধারণ ৬টি ভিন্নধর্মী ব্যবহার ?