মাত্র ২ মিনিটে আপেল দিয়ে হাঁস বানানোর কৌশল (ভিডিও)

একটি আপেল হাতে নিন এই আপেল মাত্র দুই মিনিটে হয়ে যেতে পারে একটি সুন্দর হাঁস। আসুন শিখে নেয়া যাক।
প্রথমে গোল আপেলের বোটার পাশ থেকে কোনাকুনি দুই ভাগে কেটে নিন। একভাগের সমান দিকটি ফল কাটা বোর্ডের ওপর রেখে মাঝ বরাবর একটু জায়গা সমান রেখে দিন।
ছবিটি দেখেও শিখে নিতে পারেন_


এর দুই পাশে ৯০ ডিগ্রী কোনাকুনি করে দুই টুকরা আপেল কেটে নিন। ওই দুই অংশ একেবারে পাতলা না করে যতোবার কাটা যায় ততবার ৯০ ডিগ্রী কোনে কাটতে থাকুন। তারপর টুকরোগুলো একে একে হাঁসের পাখার মতো করে সাজাতে হবে। ওই টুকরাগুলো আপেলের যে অংশ থেকে নেয়া হয়েছে সেখানে আবার লাগিয়ে দিন।
আলাদা যে ভাগটি অবশিষ্ট আছে, সেখান থেকে পাতলা এক টুকরা আপেল নিন। সেটা দিয়ে হাঁসের মাথার আকার দিয়ে কেটে নিন। আপেলের বীজ দিয়ে হাঁসের চোখও বানাতে পারেন। সব শেষে দুই পাখার মাঝ বরাবর যে জায়গাটি সমান ছিলো, সেখানে কেটে হাঁসের মাথাটি বসিয়ে দিলেই হয়ে গেল।
আপনার পছন্দের আপেলটি হাঁসের আকৃতিতে পরিবেশন করে প্রসংশাও পেতে পারেন।
হাঁস বানানোর কৌশলটি ভালোভাবে শিখতে ভিডিওটি দেখে নিন। ক্লিক করুন

Comments

Popular posts from this blog

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

Buet Engineering Admission Test Question with Solve

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ