খাঁটি সোনা চেনার সহজ ৩টি উপায়




শুধুমাত্র নারীর অঙ্গশোভা বাড়াতে নয়- আভিজাত্য এবং সম্পদ সংরক্ষনে যুগ যুগ ধরেই সমান উজ্জ্বল সোনা। আর সোনালী ফ্যাশনে নিজেকে সাজাতে কে না চায়? তাছাড়া বিয়ে কিংবা বিশেষ দিনের উপহার হিসেবে সোনা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কিন্তু হাতে টাকা থাকলেও সোনা কিনতে সাহস পান না অনেকে। যদি ঠকায়? এবার ভয় তাড়িয়ে হয়ে উঠুন বিচক্ষণ ক্রেতা, সহজ ৩ উপায়ে চিনে নিন খাঁটি সোনা।
১) সোনা কিনুন ২৪ ক্যারটের – ২৪ ক্যারট সোনাই আসল খাঁটি সোনা। ২৪ ক্যারট সোনা মানে ৯৯.৯% শতাংশ খাঁটি সোনা। কিন্তু দোকানে সাধারণত, ২৪ ক্যারট সোনা Gold দিয়ে গয়না তৈরি হয় না। তাতে সেই সোনার অলঙ্কার বড্ড নরম হয়ে যাবে। তাই দোকানে সাধারণত, ২২ ক্যারট সোনা দিয়েই অলঙ্কার তৈরি করা হয়। আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারট সোনা দেওয়া হয়। ২২ ক্যারট সোনা মানে ৯১.৬% শতাংশ সোনা।
২) BIS চিহ্ন দেখে সোনা কিনুন – সাধারণত, সোনা কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনেন। এটাই নিয়ম খাঁটি সোনা Pure gold চেনার ক্ষেত্রে। কিন্তু এছাড়াও BIS চিহ্ন দেখে সোনা কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে, আপনার সোনা সত্যিই খাঁটি।
৩) ফ্লুরোসেন্স মেশিনে এক্স রে করিয়ে নিন – যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করে নেওয়াটা একটু কঠিন। কারণ, সব জায়গাতে সচরাচর এমন সূযোগ আপনি না-ও পেতে পারেন। তবু, একবার চেষ্টা করে নেবেন, যাতে এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি আপনার সোনাকে যাচাই করে নিতে পারেন।

Comments

Popular posts from this blog

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

Buet Engineering Admission Test Question with Solve