বিকাশ 'বন্ধ' করা শুরু করেছে দুবাই

দুবাই কর্তৃপক্ষ বলছে, অবৈধ উপায়ে বাংলাদেশে অর্থ পাঠানো সাথে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ কমপক্ষে ২৫টি বাংলাদেশি দোকানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রবাসীদের কম খরচে অর্থ পাঠানোর প্রলোভন দেখিয়ে এসব দোকান থেকে অবৈধভাবে বাংলাদেশে অর্থ পাঠানো হতো বলে জানানো হয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকাশ সেবা দেওয়া এসব দোকান বন্ধ করেছেন। এই অভিযান এখনও চলছে বলে জানা গেছে।
এদিকে, দুবাই থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর জন্য প্রবাসীদের কাছে বিকাশ খুবই জনপ্রিয় ছিল বলে জানা গেছে। আর এই পন্থা যে অবৈধ সেটা অনেক প্রবাসী জানেনই না।
বিকাশের মাধ্যমে অর্থ পাঠানোর ফলে ব্যাংক ও এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ পাঠানোর হার অনেকটাই কমে গিয়েছিল। দুবাই কর্তৃপক্ষের অভিযান এই কারণেই। বিকাশ যদি বৈধ উপায়ে সেখানে কার্যক্রম চালায় তাহলে তাতে আরব আমিরাতের কোন আপত্তি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে? কান্না বন্ধ করতে চাইলে ভিডিওটি দেখুন

Buet Engineering Admission Test Question with Solve

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ